ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

জাপানের অদূরে জাহাজ ডুবি: ২৬ উত্তর কোরীয় উদ্ধার

  • আপডেট সময় : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭
  • / 293
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের নিকটবর্তী পূর্ব চীন সাগর থেকে উত্তর কোরিয়ার ২৬ নাগরিককে উদ্ধার করেছে জাপান কোস্ট গার্ড। উত্তর কোরিয়ার মালবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার সময় তাদের উদ্ধার করা হয়। ভোররাতে জাপানের কোস্টাগার্ডের টহলকারী নৌযানগুলো জাহাজের সকল ক্রুকে পানি থেকে উদ্ধার করে।

বুধবার ৬ হাজার ৫শ’ ৫৮ টনের মালবাহী জাহাজ চোং জেন থেকে একটি বিপদ সংকেত পাঠানো হয়। জাহাজটি নাগাসাকির ফুকুই দ্বীপ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ডুবতে শুরু করে। পরে এটি দ্বীপ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে ভোরের আগে ডুবে যায়। এটি উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় নাম্পো বন্দর থেকে চাল নিয়ে পূর্ব উপকূলীয় উন সান শহরে যাচ্ছিল।

কোস্টগার্ড মুখপাত্র জানান, সকল ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কেউ আহত হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানের অদূরে জাহাজ ডুবি: ২৬ উত্তর কোরীয় উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০১৭