ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

জার্মানিতে ভবন ধসের ধ্বংসস্তূপ থেকে নারীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৪:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পূর্ব জার্মানিতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসের পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

পূর্বাঞ্চলীয় শহর গোরলিৎসের পুলিশ জানায়, বুধবার রাতে অনুসন্ধানী কুকুর মোতায়েনের পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একজনের লাশ খুঁজে পাওয়া যায়। বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, লাশটিকে নিখোঁজ থাকা রোমানিয়ার ২৫ বছর বয়সী নারী হিসেবে শনাক্ত করা হয়েছে।

সোমবার বিকেলে একটি হলিডে অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার পর থেকে ইট ও ভাঙা কাঠের স্তূপে জীবিতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছিল উদ্ধারকারীরা।

এ ঘটনায় আরও দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। তারা হলেনÑ ২৬ বছর বয়সী আরেক রোমানীয় নারী এবং জার্মান ও বুলগেরীয় দ্বৈত নাগরিকত্ব থাকা ৪৮ বছর বয়সী এক ব্যক্তি।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান, উদ্ধার অভিযান ও বিশেষ করে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি কার্যক্রম এখনো চলছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জার্মানিতে ভবন ধসের ধ্বংসস্তূপ থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬