ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান

ঝিনাইদহে কাঁচা মরিচে আগুন কেজি ২০০ টাকা !

  • আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
  • / 486

দিগুন হলো কাঁচা মরিচের ঝাল

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের বাজারগুলোতে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচাবাজারে টানা দু সপ্তাহ ধরে কাঁচা মরিচের ঝাঁঝে নাজেহাল হয়েছে ক্রেতা সাধারণ।

শনিবার খুচরা বাজারে এক পোয়া কাঁচা মরিচ (২৫০ গ্রাম) ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ প্রতিকেজি ২০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন দেশে সা¤প্রতিক অকাল বন্যায় মরিচের খেতে ব্যাপক ক্ষতি হয়েছে। দেশীয় কাঁচা মরিচের ফলনও কম। আগামী দু তিন সপ্তাহ লাগবে দেশী মরিচের নতুন ফলন বাজারে আসতে। অবশ্য বাজারে গতকাল প্রথম ভারতীয় আমদানিকৃত কাঁচামরিচ ঢুকেছে। দুর্গাপূজার বন্ধের কারণে অন্তত ১৫ দিন আমদানি বন্ধ ছিল।

বাজারে ভারতীয় মরিচের কেজি বিক্রি হয়েছে ১৫০ টাকা। ব্যবসায়ীরা আশা করছেন আগামী দু তিনদিনের মধ্যে কাঁচা মরিচের বাজার স্বাভাবিক হয়ে আসবে। ঝিনাইদহ সদরের ওয়াবদা কাঁচা বারের দৈনিক বাজারের ব্যবসায়ী পরেশ সরকারের কছে কাঁচা মরিচের এত দাম বেশি কেন জানতে চাইলে তিনি জানান, বাজারে মরিচের সংকট থাকায় বেশি দরে কিনে আনা হয়েছে, যার কারণে বেশি দামে বিক্রি করা হচ্ছে।

ঝিনাইদহের বাজারের বেশ কয়েকজন ক্রেতা ক্ষোভের সাথে জানান, একে তো চালের বাজারে আগুন তারপরও কাঁচা মরিচের এত দাম কল্পনায় করা যায় না। অবশ্য ক্রেতারা বলেন, বাজার মনিটরিং না থাকায় যে যার ইচ্ছে মতো দাম হাঁকিয়ে যাচ্ছে। আমরা যাব কোথায়? বণিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি তার বক্তব্য দিতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে কাঁচা মরিচে আগুন কেজি ২০০ টাকা !

আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭