ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ঝিনাইদহে নাগরিক কমিটির রেললাইন স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত!

  • আপডেট সময় : ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেললাইন স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে শহরের পায়রাচত্বরে এ কর্মসূচীর আয়োজন করে নাগরিক কমিটি।
বৃটিশ আমলে ঝিনাইদহে রেল লাইন চালু ছিল। ভারত বিভাগের পর স্বার্থান্বেষী মহলের কারণে তা বন্ধ হয়ে যায়। যে কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা স্থাপনে ঝিনাইদহ পিছিয়ে পড়েছে। ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই রেললাইন।

২০ লাখ মানুষের এই জেলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে পদ্মাসেতুর রেল লাইনের সঙ্গে ঝিনাইদহকে যুক্ত করে যশোর থেকে ঝিনাইদহ হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইনের দাবি জেলাবাসীর।

ঘন্টব্যাপী এই কর্মসূচীতে ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা, আমির হোসেন মালিতা,ঝিনাইদহ পৌরসভার মেয়রও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু,জেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা, জেলাকে অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে নাগরিক কমিটির রেললাইন স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত!

আপডেট সময় : ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭