ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৫ মাসে ২২ লাশ !

  • আপডেট সময় : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলায় গত ৫ মাসে ২২ জনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১৯ জন খুন হয়েছেন। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে তিন জনের লাশ ময়না তদন্ত শেষে রিপোর্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জঙ্গী বিরোধী অভিযান ও বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন ৪ জন। পুলিশের রেকর্ড থেকে এ সব তথ্য জানা গেছে।

বিভিন্ন থানা ও পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৭ সালে জানুয়ারী থেকে ৩১ মে পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলায় ৭ জন, শৈলকুপায় ৫ জন, কালীগঞ্জে ৩ জন, হরিণাকুন্ডুতে ১ জন, মহেশপুরে ৩ জন ও কোটচাঁদপুরে ৩ জনের লাশ উদ্ধার করা হয়।

এ সব হত্যাকান্ড ও লাশ উদ্ধারের বিষয়ে ঝিনাইদহ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সারা জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি খুবই ভাল। তবে যে সব হত্যাকান্ড ঘটছে তা সবই সামাজিক বিরোধ ও পুর্ব শত্রুতার কারণে।

তিনি দাবী করেন, সব হত্যার আসামী গ্রেফতার ও আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি রয়েছে। তিনি আরো বলেন জেলা থেকে মাদক, জঙ্গী ও পেশাদার অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত পুলিশ অভিযানের কারণে অপরাধ নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে ৫ মাসে ২২ লাশ !

আপডেট সময় : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭