ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

টুইটারের ‘এক্স’ লোগোর নেপথ্যে আপত্তিকর বিষয়বস্তু?

  • আপডেট সময় : ১২:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সামাজিক মিডিয়া টুইটারের নাম ও লোগোতে বড় পরিবর্তনের কথা জানিয়েছিলেন ইলন মাস্ক। সেই মতোই মাইক্রো ব্লগিং সাইটটির লোগোতে ধাপে ধাপে পরিচিত নীল পাখিকে সরিয়ে স্থান করে নিচ্ছে কালোর উপরে সাদা অক্ষরে লেখা ‘এক্স’। কিন্তু টুইটারের এই ভোলবদলকে ভালোভাবে নিচ্ছে না ইন্দোনেশিয়া। এর নেপথ্যে রয়েছে ওই ‘এক্স’ শব্দটিই।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি ‘দুষ্টু ছবি’ নিয়ে কিংবা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর জিনিস নিয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়ে এসেছে। পর্ন ছবি রুখতে কড়া আইন বলবৎ রয়েছে ইন্দোনেশিয়ায়। ওই দেশের যোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয় সূত্রে খবর, এক্স শব্দটি সচরাচর কোনো আপত্তিকর ছবি কিংবা ভিডিওর ওয়েবসাইটে ব্যবহৃত হয়। তাই এই নাম দিয়ে শুরু হওয়া কোনো ওয়েবসাইট ওই দেশে অবৈধ। গত মঙ্গলবার ওই আইনের যাঁতাকলে পড়েই কিছু সময়ের জন্য ‘নিষিদ্ধ’ হয়ে যায় টুইটার। অসুবিধায় পড়েন টুইটার ব্যবহারকারীরা।

এই প্রসঙ্গে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী উসমান কানসং জানিয়েছেন, ইন্দোনেশিয়া সরকার এই বিষয়ে টুইটার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। সরকারের তরফে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ‘এক্স ডট কম’ ওয়েবসাইটটির প্রকৃত চরিত্র কী।

উল্লেখ্য, একদা অব্যবহৃত নিজের মালিকানাধীন এই ওয়েবসাইটটিকে পুনরুজ্জীবিত করার কথা জানিয়েছেন মাস্ক। উল্লেখ্য এর আগেও, বিষয়বস্তু নিয়ে সুস্পষ্ট জবাব দিতে না পারার জন্য ফেসবুক, গুগল, নেটফ্লিক্সের মতো সংস্থাকে আংশিক ‘ব্লক’ করেছিল ইন্দোনেশিয়া।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুইটারের ‘এক্স’ লোগোর নেপথ্যে আপত্তিকর বিষয়বস্তু?

আপডেট সময় : ১২:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩