ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

টুইটার, অ্যামাজনের পর এবার গণছাঁটাইয়ের পথে ভোডাফোন

  • আপডেট সময় : ১২:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টুইটার, অ্যামাজনের পর গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে আরো এক বহুদেশীয় সংস্থা। চাকরি হারাতে পারেন শত শত কর্মী। সংবাদ সংস্থা ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ দাবি করেছে, জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। শত শত কর্মীকে সংস্থা থেকে স্বল্প নোটিসে ছাঁটাই করা হতে পারে।

বিশ্বের নানা প্রান্তের কর্মীদের ছাঁটাই করবে ভোডাফোন। তবে এই গণছাঁটাইয়ের সবচেয়ে বেশি কোপ পড়তে পারে সংস্থার মূল অফিস লন্ডনে। গত ৫ বছরে এত বড় গণছাঁটাই প্রক্রিয়া ভোডাফোনে হয়নি।

বিশ্বের বাজারে যে ভোডাফোন খুব একটা লাভের মুখ দেখছে না, তা আগেই জানিয়েছিল সংস্থা। গত নভেম্বরে তারা ঘোষণা করেছিল খরচ বাঁচানোর জন্য আগামী দিনে বেশ কিছু পদক্ষেপ করা হবে। ২০২৬ সালের মধ্যে প্রায় ১০৮ কোটি টাকার ব্যয় সংকোচনের কথা জানিয়েছিল ভোডাফোন। শুধু ভোডাফোন নয়, ইউরোপের অন্য টেলিকম সংস্থাগুলোও সাম্প্রতিক অতীতে ক্ষতির সম্মুখীন হয়েছে। মূলত, মূল্যবৃদ্ধি এবং সুদের হার বৃদ্ধির ফলেই ব্যবসায় মন্দা, দাবি কর্তৃপক্ষের।

বিশ্বজুড়ে ভোডাফোনে চাকরি করেন প্রায় এক লাখ চার হাজার মানুষ। ভারতেও এই সংস্থার সাথে যুক্ত অনেকে। ভোডাফোনের গ্রাহকও রয়েছে অনেক। এই দেশে ভোডাফোন, ‘ভোডাফোন আইডিয়া’ নামে পরিচিত। ভারতে এই সংস্থার গণছাঁটাইয়ের কেমন প্রভাব পড়তে চলেছে, তা এখনো স্পষ্ট নয়।

গত বছরের শেষ দিকে ভোডাফোনের সিইও নিক রিড ইস্তফা দিয়েছেন। তার আমলে সংস্থা তার ৪০ শতাংশ মূল্য খুইয়েছে। তার ইস্তফার পর সংস্থার অন্তর্বর্তিকালীন সিইও হয়েছেন ডেলা ভালে।

সম্প্রতি হাঙ্গেরিতে ভোডাফোন তার ব্যবসার পাট চুকিয়েছে। একটি স্থানীয় আইটি সংস্থার কাছে বিক্রি করে দেয়া হয়েছে ভোডাফোনের ওই দেশের ব্যবসায়িক শেয়ার। তারপর গণছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলো সংস্থাটি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুইটার, অ্যামাজনের পর এবার গণছাঁটাইয়ের পথে ভোডাফোন

আপডেট সময় : ১২:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩