ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

ড্যাফোডিল বিশবিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ফজলুল হক টিআইবি’র স্বতন্ত্র সদস্য প্রতিনিধি নির্বাচিত

  • আপডেট সময় : ০৫:০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • / 387
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির রেজিষ্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক আগামী দুই বছরের জন্য ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টি আইবি) এর সাধারন অধিবেশনের জন্য স্বতন্ত্র সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক নভেম্বর ০১, ২০১৩ তারিখ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইলেট্রনিক্স সোসাইটিরও নির্বাচিত সভাপতি। তিনি ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টি আইবি) এর আজীবন সদস্য।

ইতোপূর্বে তিনি পরমানু শক্তি কমিশনের ঢাকা কেন্দ্রের পরিচালক ও এক্সিলারেটর ফেসিলিটিজ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পরমানু শক্তি কমিশনে তেত্রিশ বছরের  গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ও ইলেক্ট্রনিকস্ বিভাগের ফিলিপস রিসার্চ ফেলো এর দায়িত্ব পালন করেন। তিনি পিএইচ ডি, এম ফিল ও মাস্টার্স এর থিসিস নিয়মিত তত্ত্বাবধান করে আসছেন।

তিনি প্রকৌশলীদের পেশাজীবি সংগঠন ‘ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস্ অব বাংলাদেশ’এর ২০১১-২০১২ এবং ২০১৩-২০১৪ এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হন। ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ  ইলেক্ট্রনিক্স্ সোসাইটির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ এবং ২০১১ সালে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ-সভপাতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ‘এশিয়ান কমিটি ফর ফিউচার এক্সিলারেটর’ এর সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৫৩ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পাটিরা  গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশবিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ফজলুল হক টিআইবি’র স্বতন্ত্র সদস্য প্রতিনিধি নির্বাচিত

আপডেট সময় : ০৫:০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭