ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম আর নেই

  • আপডেট সময় : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  দেশের বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞনী  ও শিক্ষাবিদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক ড. আমিনুল ইসলাম আজ বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা  হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহে———–রাজেউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যসহ নাতী –নাতনী ও অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রখে গেছেন।

আগামী কাল ৩০ নভেম্বর বাদ জোহর ধানমন্ডির সোবহানবাগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সোবহানবাগ জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ড্যাফোডিল ইন্টারন্যামনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান, উপাচার্য এবং শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অধ্যাপক ড. আমিনুল ইসলাম ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর ড. আমিনুল ইসলাম ১৯৯৬-২০০০ সাল পর্যন্ত জাতীয় বিশ^বিদ্যালয়েরও  উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে জুনিয়র লেকচারার হিসেবে যোগদান করেন এবং ১৯৭৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। মহান মুক্তিযুদ্ধে তার গৌরবময় ভূমিকার জন্য তিনি ১৯৯১ সালে স্বাধীনতা পদকে  ভূষিত হন।

প্রফেসর ড. আমিনুল ইসলাম ২০১৬ -২০১৮ মেয়াদে সায়েন্স কাউন্সিল অফ এশিয়ার (ঝঈঅ) সভাপতি হিসেবে তিনি  দায়িত্বরত ছিলেন। তিনি  বাংলাদেশ একাডেমী অব সায়েন্সস (ইঅঝ) – এর সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. আমিনুল ইসলাম ১৯৩৫ সালের ১ লা জানুয়ারি কুমিল্লা জেলার হোমনা থানার নাগের চর গ্রামের সাহেব বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম আর নেই

আপডেট সময় : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭