ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।
আইনমন্ত্রী আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনার সুযোগ নেই। আর অন্য কোন বিষয়ে আলোচনার সুযোগ আছে কি নেই তা আলোচনার প্রস্তাবের ওপর নির্ভর করবে।
আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই। সেটি হলো তত্ত্বাবধায়ক সরকার দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সর্বোচ্চ আদালত এটিকে অবৈধ বলে রায় দিয়েছেন। এ রায়ের পরিপ্রেক্ষিতে সংসদ ১৫তম সংশোধনী পাস করেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরিয়ে আনার কোনো রকম সম্ভাবনা নেই। এটি পুনর্বিবেচনা করেও সংবিধান সংশোধন করার সম্ভাবনা নেই।
আনিসুল হক বলেন, বিএনপি, জামায়াত প্রতিবারই নির্বাচন নষ্ট করার জন্য সব পদক্ষেপ নিয়েছে। সংবিধানে বলা আছে, নির্বাচন কখন হতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের দিন ও তারিখ ঘোষণা করবে।
আইনমন্ত্রী বলেন, আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। যারা এতে অংশ নিতে চায়, স্বাগত। যারা করবে না, সেটা তাদের সিদ্ধান্ত।
তিনি বলেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। ২০১৪ সালে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী এটি (নির্বাচনকালীন মন্ত্রিসভা) করেছিলেন। এখন এটি তার ওপর নির্ভর করে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কী করবেন, কী করবেন না। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সেই মুহূর্ত থেকে এ সরকার নির্বাচনকালীন সরকার হয়ে যায় বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
প্রস্তাবিত আইনে আনসার ব্যাটালিয়নকে আটক ও তল্লাশির ক্ষমতা দেয়া হচ্ছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, এসব কোনো ক্ষমতা আনসারকে দেয়া হচ্ছে না। এ আইন নিয়ে যেসব ব্যাপারে প্রশ্ন ছিল, সেই বিষয়গুলো দেখা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩