ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় দিনাজপুর-দশ মাইল সড়কে সদর উপজেলার নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এএসআই মমতাজ আলী (৪৩) ও আহত এএসআই আব্দুল জলিল (৪২) দিনাজপুর কোতোয়ালী থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলে করে মমতাজ ও জলিল শহর থেকে দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথেই পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। দুর্ঘটনায় মমতাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত জলিলকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ডিজিটাল পদ্ধতিতে অনুসরণে ঘাতক ট্রাক ও এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪