দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাচ্চু’র বৌদি রিক্তা রানীর ইহলোক ত্যাগ
- আপডেট সময় : ০২:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
- / 547
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ ৬ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চুর বৌদি এবং সাবেক জজকোর্টের কর্মচারী সনৎ কুমার বক্্সী’র স্ত্রী রিক্তা রানী বক্সী সকাল ৮টায় নিমতলা খালপাড়াস্থ নিজ বাসভবনে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন। স্বর্গীয়া রিক্তা রানী বক্্সীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ৪ পুত্র এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গুণগ্রাহী রেখে যান।
মরহুমার দাহ কার্য দুপুর ২টায় কেন্দ্রীয় ফুলতলা শ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়। স্বর্গীয়া রিক্তা রানী বক্্সী’র দাহ কার্যে দিনাজপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
স্বর্গীয়া রিক্তা রানী বক্সীর মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, আহসানুল আলম সাথী, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, ক্রীড়া সম্পাদক রুবেল সিকদার, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য-একরাম তালুকদার, মুকুল চ্যাটার্জী, শাহ আলম শাহী, মোফাচ্ছেরুল মাজেদ ও আসাদুল্লাহ সরকার।
এক শোক বার্তায় দিনাজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বর্গীয়া রিক্তা রানী বক্্সীর বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

























