ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিন পাননি সাবেক এমপি আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে দেশের প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় হামলার শিকার এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত নয়: সুলতান সালাউদ্দিন টুকু শেরপুরে ১৭১ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক এসআরবির অভিযানে চাঁদাবাজ পিচ্চি আল-আমিনসহ গ্রেপ্তার ৫ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

দুবাই থেকে ফিরলেন আরো ১৫৩ জন বাংলাদেশী

  • আপডেট সময় : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে দুবাইতে আটকে পড়া আরো ১৫৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে বুধবার ভোর ৪টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

দুবাইতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো: কামরুল ইসলাম জানান, দুবাই থেকে ফেরত আসা সকল যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় দুবাই থেকে বুধবার তৃতীয় ধাপে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স করোনাকালে চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুবাই থেকে ফিরলেন আরো ১৫৩ জন বাংলাদেশী

আপডেট সময় : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০