ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

দেশে বিএনপির কোন রাজনীতি নেই : হাছান মাহমুদ

  • আপডেট সময় : ০৩:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭
  • / 516
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ রাজধানীতে বসে বক্তৃতাবাজী না করে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদাৎবার্ষিকী উপলক্ষে যুব শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক আব্দুল হালিম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের নেতারা দেশের দুর্গত মানুষের জন্য কাজ করছেন। আর বিএনপির নেতারা ঢাকায় বসে সংবাদ সম্মেলনের নামে বক্তৃতাবাজী করছেন।’

বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘ঢাকায় বসে শুধু সংবাদ সম্মেলন না করে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। এতে দেশের মানুষের উপকার হবে।’

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের জবাবে ড. হাছান বলেন, দেশে বিএনপির কোন রাজনীতি নেই। তাই তারা কখনো তাদের ফরহাদ মজহারের কোলে উঠে আবার কখনো তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির পিঠে চড়ে রাজনীতি করার চেষ্টা করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে বিএনপির কোন রাজনীতি নেই : হাছান মাহমুদ

আপডেট সময় : ০৩:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭