ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি বাংলাদেশঃ এমপি মনোরঞ্জন শীল গোপাল

  • আপডেট সময় : ০৪:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • / 324
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা সংবাদদাতাঃ  জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, “ধর্ম যার যার, উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে এ দেশে সবাই একসাথে সকল উৎসব পালন করে থাকে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের।” সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি বাংলাদেশ ।

গত ২১ অক্টোবর শনিবার রাতে হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের মির্জাপুর দিঘল কালি মন্দিরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি গোপাল আরো বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে সক্ষম হব।

২নং রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ভুপেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক রাজেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল, মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হবিবর রহমান।

এর আগে এমপি গোপাল কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন কালী মন্দির পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি বাংলাদেশঃ এমপি মনোরঞ্জন শীল গোপাল

আপডেট সময় : ০৪:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭