ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

নওগাঁ-২ আসনের নির্বাচন : বিএনপি ও জাপার তিন এবং আ’লীগে একক সম্ভাব্য প্রার্থী

  • আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনে এখনই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। একাদশ নির্বাচনে বিএনপি ও জাপার তিন সম্ভাব্য প্রার্থী থাকলেও আওয়ামী লীগে রয়েছেন একক প্রার্থী।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেসব প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হলেন- খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং নওগাঁ জেলা বিএনপির সহসভাপতি খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ সামসুজ্জোহা খান (জোহা) এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (লিটন)। অন্যদিকে জাতীয় পার্টিতে (জাপা) এ আসনে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা কমিটির সহসভাপতি বিএম হুমায়ন কবির চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ড. অধ্যাপক আবিদা সুলতানা ও মাহবুব আলম।

অপরদিকে এখন পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগে একক প্রার্থী হিসেবে বর্তমান সাংসদ শহীদুজ্জামান সরকার (বাবলু) রয়েছেন।

ফলে আসনটিতে আওয়ামী লীগের জয় নিশ্চিত বলে ধারণা স্থানীয়দের। তবে আ’লীগ ও বিএনপিতে একক প্রার্থী হলে আর যদি প্রধান ওই দুইটি দলের মধ্যে কোন বিদ্রোহী প্রার্থী না থাকে তাহলে মূল প্রতিদ্বন্দ্বিতার ভোট যুদ্ধ হবে নৌকা ও ধানের শীষ মার্কার মধ্যেই। এলাকার ভোটারদের মুখে শোনা জানা যায়, তারা নতুন নেতৃত্ব প্রত্যাশী। যারা দুর্নীতি, অনিয়ম, মাদক ও সকল বৈষম্যহীন একটি সমজ গড়াতে আগামী দিনের নেতৃত্ব দিবেন তাদেরকেই তারা ভোট দিবেন। তরুণ ও নতুন ভোটাররা জানায়, তথ্য এবং প্রযুক্তি নির্ভর সেবা পেতে আমরা বিশ্বাসী।

তাই বেকারত্ব দূর করণে ঘুষহীন সরকারি চাকুরি দিতে প্রতিশ্রুতি বদ্ধ ও আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ওয়াদা পালন করবেন, তাদেরকেই আমরা ভোট দিব। তারা যে দলেরই হোক না কেন।

বর্তমান সাংসদ শহীদুজ্জামান সরকার বাবলু তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ অন্যান্য অনুষ্ঠানে এখন থেকেই নৌকা মার্কায় ভোট চেয়ে যাচ্ছেন। অপরদিকে জেলা বিএনপির সহসভাপতি খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী ধামইরহাট-পত্নীতলা নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে দলকে শক্তিশালী করণে কর্মী সমাবেশ করে যাচ্ছেন ও ঈদ, পূজা ও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন পোস্টার-ফেস্টুনের মাধ্যমে। এছাড়া অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের এখনো মাঠে নামতে দেখা যায় নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁ-২ আসনের নির্বাচন : বিএনপি ও জাপার তিন এবং আ’লীগে একক সম্ভাব্য প্রার্থী

আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭