ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

নরসিংদীতে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় : ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ এক সংগীতশিল্পী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইলিয়াস হোসেন।
নিহতরা হলো. মাইক্রোবাস চালক আব্দুস সালাম (৪৩)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে এবং ‘অড সিগনেচার’ ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল (২৩)।
আহতদের মধ্যে একজন কে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক আব্দুস সালাম ও যাত্রী পিয়াল ঘটনাস্থলে মারা যান। দূর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নারায়ণগঞ্জে ভুলতা এলাকা থেকে বাসটিকে আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেছে।
পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পিয়াল একজন সংগীতশিল্পী এবং পাশাপাশি ঢাকায় পড়াশোনা করেছিলেন। তারা চার বন্ধু ঢাকা থেকে সিলেটে যাচ্ছিলেন। আমরা গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার কাজ শুরু করবো।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪