নারায়ণগঞ্জে মারমুখী পুলিশ, বিএনপি অফিসের সামেনে দাঁড়াতেই পারলো না জেলা যুবদল!
- আপডেট সময় : ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
- / 303
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলকে বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। রবিবার দুপুর ১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা যুবদল বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের বাধা প্রদান করে।
এসময় পুলিশ তাদের ব্যানার জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং সমস্ত নেতাকর্মীদের বিএনপির কার্যালয়ের সামনে থেকে সরে যেতে বলে। কিন্তু যুবদলের নেতাকর্মীরা সেখানেই অবস্থানের চেষ্টা করলে শুরু হয় নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। তখন যুবদলের নেতাকর্মীরা সেখানে শ্লোগান দিলে পুলিশ তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে যুবদলের নেতাকর্মীদের পুলিশ ধাওয়া করে এবং গ্রেফতারের চেষ্টা চালায়। তবে পুলিশের হাত ফঁসকে নেতাকর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে ২নং রেল গেইট পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মিছিলের অনুমতি ছিলো না, তাই বাধাদেওয়া হয়েছে।
এর আগে শহরের দেওভোগ থেকে জেলা যুবদল সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ডিআইটির দলীয় কার্যালয়ের সামনে পর্যন্ত আসে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, এ্যাডভোকেট ওমর ফারুক নয়নসহ যুবদলের নেতাকর্মীরা।

























