নিউইয়র্কে নবগঠিত ইমাম কাউন্সিল এর আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / 322
মো.জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে নবগঠিত ইমাম কাউন্সিল এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মে ২০২৪, যুক্তরাষ্ট্র নিউইয়র্কের ব্রোঞ্জে স্টারলিং এলাকায় বাংলা বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাসেম ইয়াহ্ ইয়া সাহেবের উপস্থাপনায় নবগঠিত ইমাম কাউন্সিল এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাসেম সাহেব বলেন, আমরা খুব কাছাকাছি সময়ের মধ্যে সবাইকে নিয়ে আরো বড় আয়োজনে পারিচিতি সভা করবো ইনশাআল্লাহ্।

এ সময় অনুষ্ঠানে ইমামগন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এর গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশী প্রবাসী কমিউনিটির এন মজুমদার, জাকারিয়া সামাদ,বিশিষ্ট রিয়েলটর সালেহ্ আহমেদ সাল, জাকির সিপিএ এর ফাউন্ডার এন্ড সিইও জাকির চৌধুরীসহ বেশ কিছু মসজিদের ইমাম সাহেব গন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মামুন ইসলাম।

সকলের উপস্থিতিতে খলিল চাইনিজ রেস্টুরেন্টে নবগঠিত ইমাম কাউন্সিল এর আলোচনা অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন একজন ইমাম মাওলানা হাদী সাহেব ।




















