নিউইয়র্কে বেবী নাজনীনের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / 255
মো. জহিরুল হক বশির , নিউইয়র্ক যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেবী নাজনীনের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল,২০২৪ রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র নিউইয়র্কের মান্নান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মায়ের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল সহ ঈদ পুনর্মিলনী জ্যাকসন হাইটস এর “সেইফ মহলে” এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব গিয়াস আহমেদ, নির্বাহী সদস্য জিল্লুর রহমান জিলু ও নির্বাহী সদস্য, বিশিষ্ট লেখিকা রিতা রহমান এবং জাজাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও নির্বাহী সদস্য হেলাল খান।

এছাড়া মুক্তিযোদ্ধা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বাবর উদ্দিন, মোহাম্মদ সূরুজ্জামান, মোহাম্মদ সেলিম, মশিউর রহমান, খন্দকার ফরহাদ সহ আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনাব আমিনুল ইসলাম স্বপন জনাব ইমরান শাহ রন, সৈয়দা মাহমুদা শিরিন, রেজওয়ানা রাজ্জাক সেতু, শাহাদাত হোসেন রাজু , কাজী সাখাওয়াত হোসেন আজম, সদস্য সচিব গিয়াস উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মাজহারুল ইসলাম মিরন, যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন ভূঁইয়া এবং অনুষ্ঠানের আহ্বায়ক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন অত্যন্ত জোরালো ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয় প্রথম পর্বে খালেদা জিয়ার মুক্তি ও কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মায়ের মৃত্যুতে মিলাদ এবং দোয়া মাহফিল হয়।

দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম আর অনুষ্ঠান সঞ্চালনা করেন মোশারফ হোসেন সবুজ এবং পরে কেক কেটে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করা হয়। প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের অত্যন্ত গুরুত্বপূর্ন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষ হলে পরিশেষে রাতের খাবার পরিবেশন করা হয়।




















