ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় অধ্যক্ষ সহ মোট ৭ জনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট সময় : ১১:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি কে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় অধ্যক্ষ সহ মোট ৭ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, এদিকে থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে এপিবিেন এ সংযুক্ত করা হয়েছে। মামলার এজাহার ভুক্ত আসামী জোবায়ের আহম্মদ প্রকাশ সাইফুর রহমান জোবায়ের কে বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। পিলিশ হেফাজতে থাকা নাইট গার্ড মো. মোস্তফা, ও দপ্তরী মো. নূরুল আমিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাত ১০টার দিকে থানা থেকে মুক্তি দেয়া হয়েছে। মামলাটি দ্রুত অধিকতর তদন্তের জন্য পিবিআইতে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) স্থানান্তর করা হয়েছে। আটক কৃত কথিত শম্পা অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাহর শ্যালিকার মেয়ে উম্মে সুলতানা পপিকে বুধবার সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে মোট ৯জন আসামী কারাগারে রয়েছে।
মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত এক নম্বর আসামি ও সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোনাগাজী উপজেলা আমলি আদালতের বিচারক মো. শরাফউদ্দীন বুধবার দুপুরে শুনানি শেষে এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে বুধবার বেলা সাড়ে ১২টার সময় আসামি এস এম সিরাজ উদ দৌলাহর ৭ দিনের রিমান্ড চেয়ে সোনাগাজী উপজেলা আমলি আদালতে হাজির করেন মামলাটির তদন্ত কর্মকর্তা সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। তিনি কারাবন্দি ছিলেন।
এ ছাড়াও এজাহারভুক্ত অপর আসামী মাদরাসার ইংরেজির প্রভাষক আফসার উদ্দিন ও আলিম পরীক্ষার্থী হাফেজ আরিফুর রহমানের ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে তাদের ৫ দিনের মঞ্জুর করা হয়। এদিকে একই আদালত মঙ্গলবার বিকালে ৪ জনের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন : আলাউদ্দিন , নুর হোসেন হোনা , কেফায়েত উল্লাহ জনি ও শহিদুল ইসলাম।
আর বাকী ৩ জন জেল হাজতে থাকায় আদালতে হাজির না করার কারনে মঙ্গলবার বিকালে তাদের রিমান্ড মঞ্জুর হয়নি। অপরদিকে দায়ীত্বে অবহেলার অভিযোগে সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারের পর তাকে তাৎক্ষণিকভাবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। এছাড়া মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ৬ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে আলিম (এইচএসসি) পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকেন্দ্রে যান ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে ৪ জন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বর্তমানে ওই ছাত্রী বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আহত ছাত্রীর বড় ভাই ৮জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। সর্বশেষ প্রাপ্ত খবর পর্যন্ত ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুক্তি প্রাপ্ত দুই দপ্তরী ও নাইট গার্ড সহ মোট ১১জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় অধ্যক্ষ সহ মোট ৭ জনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ১১:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯