ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ

  • আপডেট সময় : ১০:২৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন ইহুদি ভোটারদের কাছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়েও বেশি জনপ্রিয় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এমনকি ডেমোক্র্যাটিক পার্টির সামগ্রিক অবস্থানের তুলনায় ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি বলে জিবিএওর এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে। গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত ৮০০ জন মার্কিন ইহুদি ভোটারের ওপর এই জনমত জরিপটি পরিচালনা করা হয়।

জরিপের ফলাফল অনুযায়ী, জোহরান মামদানির প্রতি ৪৯ শতাংশ উত্তরদাতা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অথচ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এই হার মাত্র ২০ শতাংশ। এছাড়া, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইতিবাচক মনোভাব ছিল ২১ শতাংশ ভোটারের। জরিপে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সবচেয়ে বেশি, অর্থাৎ ৬১ শতাংশ ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন।

রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তার ক্ষেত্রে দেখা যায়, ডেমোক্র্যাটিক পার্টির প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে ৪৫ শতাংশ ভোটারের। অন্যদিকে, রিপাবলিকান পার্টির নেট ফেভারেবিলিটি বা সামগ্রিক ইতিবাচক-নেতিবাচক মূল্যায়নের ব্যবধান ছিল ১৯ শতাংশ। সার্বিক এই জরিপটি মার্কিন ইহুদি ভোটারদের রাজনৈতিক মনোভাবের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ

আপডেট সময় : ১০:২৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬