ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নেতারা গিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলের সিনিয়র নেতাদের সাংগঠনিক সফরের মধ্যে দিয়ে দলের ঐক্য বৃদ্ধির পাশাপাশি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সারাদেশে আমাদের সিনিয়র নেতাদের রাজনৈতিক সাংগঠনিক সফরের জন্য ৫১ টি টিম গঠন করা হয়েছে। তারা বিভিন্ন জেলায় যাবেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট জেলায় দায়িত্বপ্রাপ্ত নেতারা গিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন ও নির্বাচন নিয়ে আলোচনা করবেন।

এমন সফরে দলে ঐক্য বৃদ্ধি পাবে এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

তিনি জানান, গত ২২ এপ্রিল থেকে সাংগঠনিক সফর শুরু হয়েছে। আগামী ৭ মে পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে। এর আগে সাংগঠনিক সফরের জন্য দায়িত্বপ্রাপ্ত টিম লিডারদেরকে নিয়ে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেতারা গিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন : মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭