ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পদার্থ বিজ্ঞানে অবদানে রাবির ৩ অধ্যাপক পেলেন আজীবন সম্মাননা

  • আপডেট সময় : ০৩:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • / 425
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: দেশের পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২ জন খ্যাতিমান অধ্যাপক পেলেন ‘রাজ্জাক-শামসুন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। একই বিষয়ে মৌলিক গবেষণায় অসাধারণ সাফল্যের জন্য ১ জন অধ্যাপক পেয়েছেন ‘রাজ্জাক-শামসুন পদার্থ গবেষণা পুরস্কার’।

রোববার (১২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্জাক-শামসুন ট্রাস্ট ফান্ড এ অনুষ্ঠান আয়োজন করে।

পদার্থবিজ্ঞানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক এবং অধ্যাপক ড. এম আলফাজ উদ্দীন এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কিউএইউ-এর প্রধান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস মিয়া

এদিকে পদার্থবিজ্ঞানে ‘রাজ্জাক-শামসুন গবেষণা পুরস্কারপ্রাপ্তরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম ফজলুল হক এছাড়া দক্ষিণ কোরিয়ার কিউং-হি ইউনিভার্সিটির অধ্যাপক ড. কাজী মো. আবুল ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. সুলতানা এন নাহার স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুস ছাত্তার ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদার্থ বিজ্ঞানে অবদানে রাবির ৩ অধ্যাপক পেলেন আজীবন সম্মাননা

আপডেট সময় : ০৩:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭