ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি

পদ্মাসেতুর পরিচালনায় কেইসি এবং সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : ১০:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

পদ্মা বহুমুখী সেতুর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে বনানীর সেতু ভবনের মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল হায়দার এবং কেইসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শিন ইয়ং সুক নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে উপস্থিত সাংবাদিকদের ওবায়দুল কাদের জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী কেইসি এর একটি কারিগরি দল পদ্মা বহুমুখী সেতু এলাকা পরিদর্শন করে সেতুর রক্ষণাবেক্ষণ পদ্ধতি, প্রয়োজনীয় জনবল ইত্যাদি সম্বলিত একটি কারিগরি প্রস্তাব দাখিল করবে। কারিগরি প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন এবং সেতু পরিচালন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ম্যানুয়েল অনুযায়ী কেইসি আর্থিক প্রস্তাব দাখিল করবে। পরবর্তীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও কেইসি এর মধ্যে নেগোসিয়েশন এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।

তিনি জানান, কেইসি পদ্মা সেতুর টোল আদায়ে ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি চালু করবে। ইটিসি লেন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে এবং এ ক্ষেত্রে কোন যানবাহনকে টোল বুথে থামতে হবে না। কেইসি পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে পারফরমেন্স বেইজড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবে। এই পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত গ্রহণ ও এ সংক্রান্ত বাজেট প্রণয়নে সহায়ক হবে।

সেতুমন্ত্রী জানান, কেইসি অত্যাধুনিক প্রযুক্তির ট্রাফিক ইনফরমেশন এপলিকেশন চালু করবে। এ পদ্ধতিতে প্রতি মুহুর্তে সড়ক, সেতু বা এর আওতাধীন অন্য যে কোন অবস্থানের বিদ্যমান যানবাহন সংক্রান্ত তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে মোবাইল, বেতার বা অন্য কোন ডিভাইসের মাধ্যমে জানা যাবে। কেইসি, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ টোল আদায় করে এ ধরণের সংস্থাসমূহের জনবলকে প্রশিক্ষিত করবে।

ওবায়দুল কাদের জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিং এর কাজ সম্পন্ন হয়েছে। মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৮৩ দশমিক ৫০ ভাগ এবং আর্থিক অগ্রগতি শতকরা ৭৩ দশমিক ৩৭ ভাগ। নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা ৬২ দশমিক ৫০ ভাগ এবং আর্থিক অগ্রগতি শতকরা ৪৮ দশমিক ৪০ ভাগ। সংযোগ সড়কের অগ্রগতি শতকরা ১০০ ভাগ।

এ সময় সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোঃ ফেরদাউস, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শাহাবুদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদ্মাসেতুর পরিচালনায় কেইসি এবং সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ১০:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯