ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফ্রান্সে কারফিউয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি, নতুন বিক্ষোভের শঙ্কা শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টোরে ধোঁয়া তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুন!

  • আপডেট সময় : ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
  • / 389
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানা সংলগ্ন শাহী মসজিদের পাশে ভয়াবহ আগুন লেগেছে। আগুনের ঘটনায় ১৫ থেকে ২০ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।

তিনি জানান, পুরান ঢাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। সেখান থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট। আশপাশের বাসা থেকে মানুষকে সরে যেতে অনুরোধ করা হয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, সুজন (৪০) , মাহমুদ (৫৭), ), সেলিম (৪৫) আনোয়ার (৫০) মোস্তাফিজ (৪০), জাহিদুল (২৮), ), রামিম (১২), সালাউদ্দিন (৫০), মোজাফ্ফর হোসেন (৩২) সোহাগ (২৬) সোহান (৩৫) ফজর আলী (২৫), হেলাল (২৫) রেজাউল (২১) জাকির হোসেন (৫০) ইভান (৩০) দগ্ধ অবস্থায় ঢামেকে ভর্তি হয়েছেন।

অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিচালক অপারেশন মেইনটেনেন্স একেএম শাকিল নেওয়াজ। তিনি জানান, ওই গোডাউনের সামনে একটি গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর সে আগুন ছড়িয়ে পড়ে পাশের বিল্ডিংয়ে। সেখান থেকেই চারটি বিল্ডিংয়ে এ আগুন লাগে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ইতোমধ্যে তিনটি বিল্ডিংয়ের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা। অন্য একটি বিল্ডিংয়ে এখনো আগুন জ্বলছে।

বিডিসংবাদ/এএইএস

নিউজটি শেয়ার করুন

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুন!

আপডেট সময় : ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯