ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা

  • আপডেট সময় : ০৫:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের (এপিসি) সামনের কাঁচে লাল রং করে দিয়েছেন তারা।

শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর প্রেস ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের জড়ো হন শিক্ষার্থীরা।সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাঁচে লাল রং স্প্রে করে দেন কয়েকজন আন্দোলকারী।

পুলিশের গাড়িতে কেন লাল রং করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ঝোলানো এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, ‘ওরা আমাদের রক্ত নিয়েছে। আমরা তো শুরু লাল রং দিয়েছি।’

ভেতরে থাকা পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি।’

এরমধ্যে কয়েকজন শিক্ষার্থী এপিসির ওপর উঠে যান। এ সময় এক পুলিশ সদস্য তাদের গাড়ির ওপর থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন। এর উত্তরে ওই ছাত্র বলেন, ‘এখনই নেমে যাচ্ছি’।

তখন এক পুলিশ সদস্য ওই আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু এর উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনাকে বিশ্বাস করি না, কথা বলার ছলে উঠিয়ে নিয়ে যাবেন।’

তবে এ সময় পুলিশ সদস্য আর কথা বাড়াননি বরং তাকে শান্ত থাকতে দেখা যায়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা

আপডেট সময় : ০৫:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪