সংবাদ শিরোনাম ::
এএফসির দুটি সম্মানজনক পুরস্কার জিতলো বাফুফে
- আপডেট সময় : ১২:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 9
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পক্ষ থেকে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত জাঁকজমকপূর্ণ এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করা হয়।
বাফুফে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কারের রুবি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে। এর পাশাপাশি তৃণমূল পর্যায়ের ফুটবলের প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাফুফে গ্রাসরুটস ফুটবলের সিলভার ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। দেশের ফুটবলের সামগ্রিক অগ্রযাত্রা ও তৃণমূল পর্যায় থেকে খেলাটিকে জনপ্রিয় করার ক্ষেত্রে বাফুফের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণেই সংস্থাটি এএফসির এই স্বীকৃতি পেল।


























