১০ মাস পর আফ্রিকান চ্যাম্পিয়নের স্বীকৃতি পেল সেনেগাল
- আপডেট সময় : ০৬:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 6
ফুটবলের মাঠে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেও শিরোপা হাতছাড়া হয়েছিল সেনেগালের। দীর্ঘ দশ মাসের আইনি লড়াই শেষে শেষ পর্যন্ত ট্রফিটি ফিরে পেল সাদিও মানেদের দল। মরক্কোর বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে পাওয়া ১-০ গোলের জয়টি বহাল রেখেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। এই রায়ের ফলে ২০২৫ সালের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেল সেনেগাল। প্রায় ১০ মাসের আইনি লড়াই শেষে সেই ট্রফিই আবার ফিরল সাদিও মানেদের ঘরে।
সিএএস সর্বসম্মতভাবে সেনেগাল ফুটবল ফেডারেশনের আপিল গ্রহণ করেছে। এর ফলে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ডের আগের বিতর্কিত সিদ্ধান্তটি বাতিল হয়ে গেছে। এর আগে গত মার্চ মাসে সিএএফ সেনেগালকে ৩-০ গোলে পরাজিত ঘোষণা করে মরক্কোকে বিজয়ী ঘোষণা করেছিল, যা এই রায়ের মাধ্যমে উল্টে গেল।
ঘটনার সূত্রপাত গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে। খেলার নির্ধারিত সময়ের শেষ দিকে রেফারি জঁ-জ্যাক এনদালা মরক্কোর পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেন। এতে ক্ষুব্ধ হয়ে সেনেগালের খেলোয়াড়রা সাময়িকভাবে মাঠ ত্যাগ করেন, তবে পরে তারা ফিরে এসে খেলা চালিয়ে যান। ম্যাচে মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি মিস করেন এবং অতিরিক্ত সময়ে পাপে গুয়েরের গোল সেনেগালকে ১-০ ব্যবধানে জয়ী করে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, খেলা চালানো বা পরিত্যক্ত ঘোষণা করার পূর্ণ এখতিয়ার রেফারির ছিল। রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ম্যাচটি নিয়ম অনুযায়ী পরিত্যক্ত হয়নি, ফলে মাঠ ছাড়ার কারণে দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। রেফারির সিদ্ধান্তকে আদালত স্বেচ্ছাচারী নয় বলেও উল্লেখ করেছে। তবে শিরোপা ফিরে পেলেও সেনেগালের কোচ ও খেলোয়াড়দের বিরুদ্ধে গৃহীত আগের শাস্তিমূলক ব্যবস্থাগুলো বহাল থাকবে। তবে শিরোপায় ফিরলেও সেনেগালের খেলোয়াড় ও কোচের ওপর আগের শাস্তিমূলক ব্যবস্থা বহাল থাকবে।

























