ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

‘প্রতিবন্ধীবান্ধব’ ওয়েবসাইট চালু করলো ব্র্যাক

  • আপডেট সময় : ০৯:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • / 296
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

সকল ধরনের প্রতিবন্ধীদের সহজে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ‘প্রতিবন্ধীবান্ধব’ ওয়েবসাইট চালু করেছে ব্রাক।

আজ সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম।

এই ওয়েবসাইটের নতুন ফিচারগুলোর সাহায্যে প্রতিবন্ধী ব্যক্তিরা কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ও ফোন ব্যবহার করে এটি ব্যবহার করতে পারবেন।কন্ঠস্বরের মাধ্যমে ওয়েবসাইটটি পরিচালনায় সহায়তা পাওয়া যাবে। শুধু কীবোর্ডের মাধ্যমেও এটা চালানো সম্ভব। এতে প্রয়োজনমতো অক্ষর ছোট-বড় করার সুবিধা আছে। চোখের উপর চাপ কমাতে ছবি সাদাকালো বা অন্য রঙে পরিবর্তন করা যাবে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন তথ্য কণ্ঠস্বরের মাধ্যমে শুনতে পারবেন। ছবির বর্ণনাও শুনতে পারবেন তারা।

অন্যদিকে, www.brac.net এই ওয়েবসাইট ব্যবহার করে সকল স্তরের প্রতিবন্ধীরা ইন্টারনেট সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা, শিক্ষা, অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে প্রবেশ করার সুবিধা পাবেন।

কে এম আব্দুস সালাম বলেন, গত এক দশকে তথ্য প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এর মাধ্যমে জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে, প্রতিবন্ধীরাও এর বাইরে নয়।

ব্রাক সূত্র জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে, বাংলাদেশের ৪০ লক্ষ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত জাতিসংঘের কনভেনশনেও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সর্বজনীন নকশা তৈরি এবং সবক্ষেত্রে তাদের অভিগম্যতা নিশ্চিত করার কথা বলা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) বিভাগের সহায়তায় প্রায় তিনমাসের প্রচেষ্টায় সেই উদ্দেশ্য বাস্তবায়নেই ব্র্যাক তার ওয়েবসাইটটিকে প্রতিবন্ধীবান্ধব করে তুলেছে।-বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘প্রতিবন্ধীবান্ধব’ ওয়েবসাইট চালু করলো ব্র্যাক

আপডেট সময় : ০৯:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯