প্রথম দিনেই টিকিটের জন্য উপচে পড়া ভিড় কমলাপুরে
- আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
- / 358
বিডিসংবাদ ডেস্কঃ আজ বুধবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগাম টিকিট বিক্রির প্রথমদিন কাউন্টারের সামনে শুধু টিকিট প্রত্যাশী অসংখ্য মানুষ ।
বুধবার সকালে রেলস্টেশনে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের। এ দিন বিক্রি হয় ১৭ আগস্ট যাত্রার টিকিট। বৃহস্পতিবার বিক্রি হবে ১৮ আগস্টের টিকিট।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, ট্রেনের আগাম টিকিট বিক্রিতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছে। আমদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের মধ্যেই আমরা চেষ্টা করছি। সকাল থেকেই সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রগ করছেন।
রেল সূত্রে জানায়, এবারও মোট টিকিটের ৬৫ শতাংশ দেয়া হচ্ছে কাউন্টার থেকে। বাকি ৩৫ শতাংশের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে। ৫ শতাংশ ভিআইপি ছাড়াও রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে।




















