ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের বড় মাইলফলক এনসিএলে মেহরবের সেঞ্চুরি ও আরাফাতের ৬ উইকেটের সাফল্য বেতন বকেয়া রেখেই খুলনায় ৩০ কর্মীকে অব্যাহতি খুলনায় বকেয়া নিয়ে বিরোধে তাঁতী দল নেতাকে হামলা ও মৃত্যু শাহজালাল বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন পেলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও চারা বিতরণ ট্রাম্পের হুমকির জবাবে কঠোর পাল্টা আঘাতের নির্দেশ খামেনির নিয়োগের নামে ভুয়া গুগল ফরম, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান বিমানের ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আইজেনকোট

প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের বড় মাইলফলক

  • আপডেট সময় : ১২:৪৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিয়েতনামের সান ফুকুওক এয়ারওয়েজ তার প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার এক বছর সফলভাবে সম্পন্ন করেছে। ২০২৫ সালের ১ নভেম্বর মাত্র ২২০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরুর পর গত এক বছরে এয়ারলাইনটি ২৯টি রুটে প্রায় ২৩ হাজার ৬০০টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে ১৬টি আন্তর্জাতিক রুটে প্রতিষ্ঠানটি প্রায় ৪০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে। যাত্রার শুরুতে হ্যানয়ের নই বাই, দা নাং এবং হো চি মিন সিটির তান সন নাত বিমানবন্দর থেকে তিনটি ফ্লাইটের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছিল। উদ্বোধনী আয়োজনে উড়োজাহাজগুলোকে জলকামান অভ্যর্থনা জানানো হয়। উদ্বোধনী ফ্লাইটে ছিল ২২০ জন যাত্রী। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রযুক্তি, উড়োজাহাজ লিজ ও পরিচালন ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠার মাত্র ছয় মাসের মধ্যে আইনি ও পরিচালনাগত অনুমোদন অর্জনে সক্ষম হয় এয়ারলাইনটি। ২০২৫ সালের মে মাসে বিনিয়োগ পরিকল্পনা অনুমোদনের পর ২৫ সেপ্টেম্বর তারা এয়ার অপারেটর সার্টিফিকেট ও প্রশিক্ষণের অনুমতি পায়। পাশাপাশি নিজস্ব রক্ষণাবেক্ষণ সক্ষমতা অর্জনের মাধ্যমে এয়ারলাইনটি দ্রুত এগিয়ে যাচ্ছে। মাত্র এক বছরে উড়োজাহাজের সংখ্যা তিন থেকে ২২টিতে উন্নীত হয়েছে, যার মধ্যে দুটি প্রশস্ত দেহের এয়ারবাস এ৩৩০ রয়েছে। ২০২৬ সালের মার্চে ফুকুওক-তাইপে রুট চালুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে তারা, পরবর্তীতে ইউরোপে ফ্লাইট পরিচালনার অনুমোদনও পায়।

দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বোয়িংয়ের সাথে ৪০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ক্রয়ের চুক্তি করে প্রতিষ্ঠানটি। প্রায় ২২ দশমিক ৫ বিলিয়ন ডলারের এই বিশাল বহর ২০৩১ সাল থেকে যুক্ত হবে। এছাড়া ২০২৬ সালের শেষ নাগাদ বহরে ৩৩টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য রয়েছে। ২০২৭ সালে ৫৮টি, ২০৩০ সালে ১০০টি এবং ২০৩৫ সালের মধ্যে ২০০টি উড়োজাহাজ যুক্ত করার বড় পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তারা। এদিকে ফুকুওক দ্বীপের বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণে নতুন রানওয়ে, দ্বিতীয় টার্মিনাল এবং রেল যোগাযোগ তৈরির কাজ চলছে। এদিকে, ২০২৭ সালে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন আয়োজনকে সামনে রেখে ফুকুওক দ্বীপের বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ চলছে।

যাত্রীসেবা ও সময়ানুবর্তিতার জন্য স্বীকৃতি হিসেবে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০২৬-এ এয়ারলাইনটি এশিয়ার সেরা অবকাশযাপন এয়ারলাইন হিসেবে ভূষিত হয়েছে। বিশ্বের সেরা ১০০ এয়ারলাইনসের তালিকায় ৯৯তম এবং সবচেয়ে উন্নত এয়ারলাইন হিসেবে পঞ্চম স্থান অর্জন করেছে সান ফুকুওক এয়ারওয়েজ। ভিয়েতনামের অন্যতম সময়নিষ্ঠ এয়ারলাইন হিসেবেও নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের বড় মাইলফলক

আপডেট সময় : ১২:৪৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬