ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ফিলিপাইনের সিনেট ভবনে গোলাগুলি, উত্তেজনা

  • আপডেট সময় : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 46
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ফিলিপাইনের সিনেট ভবনে তীব্র উত্তেজনার মধ্যে অন্তত ১৫ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত সিনেটর রোনাল্ড দেলা রোসাকে গ্রেফতার করতে পুলিশ ও মেরিন সেনারা সেখানে অভিযান শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

গুলির শব্দ শুরু হওয়ার সাথে সাথেই ভবনে অবস্থানরত সাংবাদিকরা প্রাণভয়ে দিকবিদিক ছুটতে থাকেন এবং নিরাপত্তাকর্মীরা দ্রুত পুরো ভবন খালি করার নির্দেশ দেন। তবে ঠিক কার পক্ষ থেকে এই গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিনেটর রোনাল্ড দেলা রোসা সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সময়কার কুখ্যাত ‘মাদকবিরোধী যুদ্ধের’ প্রধান সেনাপতি হিসেবে পরিচিত। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সম্প্রতি আইসিসি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গত নভেম্বর থেকে আত্মগোপনে থাকার পর গত সোমবার তিনি জনসমক্ষে আসেন এবং সিনেট ভবনে সুরক্ষার জন্য অবস্থান নেন। গ্রেফতারের আশঙ্কায় তিনি ফেসবুকের মাধ্যমে তার সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন এবং তাকে হেগের আন্তর্জাতিক আদালতে হস্তান্তর না করতে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের প্রতি আহ্বান জানান।

কান্নাজড়িত কণ্ঠে দেলা রোসা দাবি করেন, তিনি দেশের জন্য বিশ্বস্ততার সাথে কাজ করেছেন এবং কোনো অন্যায় করেননি। তিনি বলেন, ফিলিপাইনের নাগরিক হিসেবে তাকে যেন বিদেশি আদালতের হাতে তুলে দেওয়া না হয়।

উল্লেখ্য, দুতার্তের শাসনামলে মাদকবিরোধী অভিযানে প্রায় ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। যদিও মানবাধিকার সংগঠনগুলোর দাবি এই সংখ্যা আরও অনেক বেশি। সাবেক প্রেসিডেন্ট দুতার্তে নিজেও একই অভিযোগে গত বছর গ্রেফতার হন এবং বর্তমানে তিনি আইসিসিতে বিচারের অপেক্ষায় আছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিপাইনের সিনেট ভবনে গোলাগুলি, উত্তেজনা

আপডেট সময় : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬