ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫ আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, জানালেন তথ্য প্রতিমন্ত্রী

ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত

  • আপডেট সময় : ০৯:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের কাউখালীতে দুই ভারতীয় নাগরিককে অন্তর্ভুক্ত করে গঠিত শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পরিচালনা কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে আশ্রমের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিবদমান দুই পক্ষের পাঁচজন করে মোট ১০ জন এবং ইউএনওকে নিয়ে সর্বমোট ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম রব্বানীর সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠেয় শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব পরিচালনার পাশাপাশি পরবর্তী কার্যকরী পরিষদ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে। জেলা প্রশাসনের এই উদ্যোগে আশ্রমের কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে গতিশীলতা ফিরবে বলে সংঘের সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

অভিযোগ রয়েছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ডিজিএম রনঞ্জয় কৃষ্ণ দত্ত ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও ক্ষমতার দাপট দেখিয়ে গত ১৭ বছর ধরে শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদকের পদে ছিলেন। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরেক ভারতীয় নাগরিক রতন লাল করকেও আশ্রমের সহসাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছিল। এছাড়া রতন লাল করের বিরুদ্ধে আশ্রমের অর্থ আত্মসাৎ করে ভারতে পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আশ্রমের অন্য সদস্যরা এই কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।

শ্রীগুরু সংঘের সারা দেশে ১০৮টি শাখা রয়েছে। কেন্দ্র হিসেবে এই আশ্রমের তহবিলে প্রতি বছর ভক্তদের অনুদান ও প্রণামির মাধ্যমে কয়েক কোটি টাকা জমা হয়। অভিযোগ আছে যে, গত ১০ বছর ধরে রনঞ্জয় ও রতন স্থানীয় কয়েকজনকে নিয়ে সংঘের বিপুল অর্থ আত্মসাৎ করে ভারতে পাচার করেছেন। এই আর্থিক অনিয়মের বিষয়ে ২০২৫ সালের ২২ জুন পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পরদিন রনঞ্জয় এবং পরবর্তীতে রতন লাল কর গোপনে ভারতে চলে যান। এরপরও কমিটির অন্যান্য পদে থাকা ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের একাংশের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বলে দাবি সদস্যদের। এ নিয়ে সংঘের অন্য সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ থাকলেও প্রভাবের কারণে অনেকে মুখ খুলতে সাহস পাননি।

আশ্রমের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার দাস ভারতীয় নাগরিকদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবিতে ২০২৫ সালের ১৫ জুলাই হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট হাইকোর্ট আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও জেলা প্রশাসনকে কারণ দর্শানোর নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আপিল বিভাগে আবেদন করলে ১৮ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের নির্দেশ বহাল রেখে দ্রুত নিষ্পত্তির আদেশ দেন। কিন্তু এরপরেও তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল ও নির্বাহী সভাপতি পরিমল কর্মকার আশ্রমের কর্তৃত্ব ধরে রেখেছিলেন। পরিমল কর্মকার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বামনা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। ওই আদেশের বিরুদ্ধে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন।

এমন পরিস্থিতিতে আশ্রমে দুটি পক্ষ তৈরি হওয়ায় উত্তেজনার সৃষ্টি হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দেয়। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনায় গত ৯ নভেম্বর জেলা প্রশাসন বিরোধ নিরসনের উদ্যোগ গ্রহণ করে। আশ্রমের এক সদস্যের ভাষ্যমতে, বাংলাদেশের কোনো আশ্রমে বিদেশি নাগরিকের নেতৃত্ব থাকার সুযোগ থাকা উচিত নয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ জানিয়েছেন, জাতীয় স্বার্থ ও শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশের কোনো আশ্রমে ভারতীয় নাগরিকের নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই। আদালতের নির্দেশনা ও বিধি অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আশ্রমের নতুন কার্যকরী পরিষদ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত

আপডেট সময় : ০৯:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬