ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: দুই দেশকেই সতর্ক করলেন গুতেরেস লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু, আহত দুই আইজিপির ক্রসফায়ার বিষয়ক বক্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত লালমোহনে ১৬ হাজার জেলের কপালে জোটেনি সরকারি চাল চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুলা দা সিলভা নতুন যুগে ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রা শুরু ৭ নভেম্বর পালনে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ফেনীতে বিদ্যুৎ কার্যালয়ে হামলায় অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা, আটক ১

  • আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুতের জোনাল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের কারণে অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা করা হয়েছে।

ঘটনায় জড়িত এবং মুঠোফোনে ভবিষ্যতে আরো বড় ধরনের হামলার হুমকি প্রদানের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম রাকিবুল হাসান শুভ (২৬)। তিনি উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সুবেদারী রাস্তার মাথা নামক এলাকার বাসিদা ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

মঙ্গলবার ( ১৮ এপ্রিল) বিকালে তাকে আটক করে ছাগলনাইয়া থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটকের বিষয় নিশ্চিত করেন।

তিনি জানান, ছাগনাইয়ায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আবারো এক ব্যক্তি কার্যালয়ের সরকারি ফোন নম্বরে কল দিয়ে পরে আরো বড় ধরনের হামলা, ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়।

ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো: জানে আলম এ হুমকির বিষয় তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন।

পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই অজ্ঞাত ফোনের মালিককে শনাক্ত করে তাকে আটক করেন। তবে ওই নম্বরের সিমটি উদ্ধার করতে পারেনি পুলিশ। তাকে আরো অধিক জিজ্ঞাসাবাদের জন্য ওই সিমটি উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।

জানে আলম জানান, পিক আওয়ারে উপজেলায় বিদ্যুতের চাহিদা ২০ মেঘাওয়াট। কিন্তু তাদেরকে দেয়া হয় ছয় মেগাওয়াট বা সাত মেগাওয়াট। যা গ্রাহক পর্যায়ে গড়ে প্রতিটি এলাকায় দিনে সাত বা সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎ দেয়া যায়।

উল্লেখ্য, গত রোববার রাত পৌনে ৮টায় লোডশেডিং-এ অতিষ্ঠ হয়ে বিদ্যুৎগ্রাহকরা উপজেলা সদরে মিছিল বের করে এবং একপর্যায়ে অতর্কিত বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও কিছু প্রয়োজনীয় নথি নষ্ট করা হয়। ফলে প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে বিদ্যুৎ কার্যালয়ে হামলায় অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা, আটক ১

আপডেট সময় : ০১:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩