ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

বরিশালে সরকারি কর্মসূচি বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

  • আপডেট সময় : ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 37
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেছে বরিশাল জেলা তথ্য অফিস।

আজ বুধবার বেলা ১১ টায় তথ্য অফিসের পরিচালকের সভাকক্ষে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল খনন বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষ্যে এ প্রেস ব্রিফিং করা হয়।

বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীরের সঞ্চালনায় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন এ প্রেস ব্রিফিংয়ে।

এ অনুষ্ঠানে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূরুল আলম ফরিদ বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি মাঠ পর্যায়ে সচ্ছতার সাথে বাস্তবায়ন হচ্ছে কি না তা সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণ করা এবং সে বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকরা যেন স্বজনপ্রীতি না দেখায় সে বিষয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. শহিদুল ইসলাম, আজকের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মেহেরুন্নেছা বেগম, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি এম. মোফাজ্জ্লে, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হিরা, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বরিশাল জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালে সরকারি কর্মসূচি বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬