ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

বাংলাদেশের সাথে আরও ঘনিষ্টভাবে কাজ করতে আগ্রহী ওয়ালমার্ট

  • আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বখ্যাত পোশাকের ক্রেতা কোম্পানি ওয়ালমার্ট বাংলাদেশের সাথে আরও ঘনিষ্টভাবে কাজ করতে আগ্রহী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে তাঁর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে কোম্পানিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট এই আগ্রহের কথা জানান। এ সময় ওয়ালমার্টের গ্লোবাল গভর্নমেন্ট এ্যাফেয়ার্স এন্ড বিজনেস ডিপ্লোমেসি ভাইস প্রেসিডেন্ট পল ডাইকসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে খুব দ্রুত দেশের পোশাক শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসায় বাংলাদেশ তাঁর ব্যবসায় পরিধি বাড়াতে চায়।
তিনি প্রাকৃতিক তন্তুর পাশাপাশি মনুষ্য সৃষ্ট সুতার পোশাক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সাথে ওয়ালমার্টকে কাজ করার আহ্বান জানালে তারা এ ব্যাপারে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় সালমান এফ রহমান জানান, দেশের সব শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বাংলাদেশের অনেক পোশাক কারখানা বিশ্বের সর্বোচ্চ মানদন্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কম্প্লায়েন্স ভালোভাবে মেনে চলার ক্ষেত্রে উৎপাদনকারীর পাশাপাশি ক্রেতা-প্রতিষ্ঠানকেও যথাযথ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি।
ওয়ালমার্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের পোশাকের সুনাম রয়েছে। ওয়ালমার্ট দীর্ঘদিন যাবৎ এ দেশের পোশাক আমদানির সাথে জড়িত। করোনা মহামারীকালীন ক্রয়াদেশ কিছুটা কমলেও আশাকরি এখন তা বৃদ্ধি পাবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের সাথে আরও ঘনিষ্টভাবে কাজ করতে আগ্রহী ওয়ালমার্ট

আপডেট সময় : ০৫:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪