ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

  • আপডেট সময় : ০৮:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) আরও তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বাকি দুটি বিশ্ববিদ্যালয় হলো- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে তিনটি প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. শাহীনুর ইসলাম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক। আগামী চার বছরে জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। প্রেষণে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইসলামি আরবি বিম্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক। প্রেষণে তাকেও চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

আপডেট সময় : ০৮:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪