ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান

বাদশাহ আব্দুল্লাহর প্রতি আনুগত্যের শপথ নিলেন সাবেক যুবরাজ হামজা

  • আপডেট সময় : ০৮:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সৎভাই ও সাবেক যুবরাজ হামজা বিন হোসেইন গৃহবন্দি থাকার দাবি করার দু’দিন পর বাদশাহ আব্দুল্লাহ, সংবিধান ও হাশেমি রাজপ্রাসাদের প্রতি পুনরায় আনুগত্যের শপথ করেছেন।

এর আগে তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়ে দাবি করেছিলেন, তাকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গৃহবন্দি করে রাখা হয়েছে। কিন্তু রাজপরিবারের এক প্রভাবশালী সদস্য রাজা আব্দুল্লাহ ও হামজার মধ্যে একটি সমঝোতা প্রচেষ্টায় মধ্যস্থতা করার পর তিনি দেশের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করলেন।

জর্ডানের কর্মকর্তারা বলছেন, বাদশাহ আব্দুল্লাহ রাজদরবারে সৃষ্ট নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতির অবসানের জন্য নিজের চাচা শাহজাদা হাসানের সাহায্য চান এবং তার মধ্যস্থতায় সৎভাই প্রিন্স হামজার সাথে তার মতবিরোধের অবসান ঘটে।

সাবেক যুবরাজ হামজা বিন হোসেইন সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্বাক্ষর করেন যাতে বলা হয়েছে, ‘আমি নিজেকে বাদশাহ ও রাজপ্রাসাদের কাছে সোপর্দ করছি এবং সেই সাথে ঘোষণা করছি, আমি দেশের সংবিধান এবং জর্ডানের সম্মানিত হাশেমি রাজপ্রাসাদের প্রতি অনুগত থাকব।’

বর্তমানে ৪১ বছর বয়সী প্রিন্স হামজাকে ২০০৪ সালে বাদশাহ আব্দুল্লাহর সৎভাই হিসেবে আনুষ্ঠানিকভাবে যুবরাজ ঘোষণা করা হয়। কিন্তু পরে বাদশাহ আব্দুল্লাহ নিজের ছেলেকে যুবরাজ ঘোষণা করে প্রিন্স হামজাকে এই পদ থেকে সরিয়ে দেন। রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী বাদশাহর মৃত্যুর পর যুবরাজই তার স্থলাভিষিক্ত হন।

জর্ডানের রাজ পরিবারে উত্তেজনা ও টানাপড়েন নতুন ঘটনা নয়। তবে এত বড় আকারে ওই উত্তেজনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা বিরল।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাদশাহ আব্দুল্লাহর প্রতি আনুগত্যের শপথ নিলেন সাবেক যুবরাজ হামজা

আপডেট সময় : ০৮:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১