ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়

বিএনপি ত্রিশটি আসন পাবে কিনা দেখার বিষয় : বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০২:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
  • / 284
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতো প্রস্তাবই দিক না কেন, তাদের কোনো প্রস্তাব বাস্তবসম্মত নয়। তারা নির্বাচনকে হয় বানচাল করতে চায়, তা না হলে বির্তকিত করার চেষ্টা করেছে। কিন্তু সেটা তারা করতে পারবে না।

আজ শনিবার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধনের পর সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘সহায়ক সরকার বলে দুনিয়ার কোথায়ও কোন সংবিধানে নেই। ২০১৪ সনের ৫ জানুয়ারি তারা নির্বাচন না এসে ভুল করেছে। তার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে অংশ নিবে। তার কোন বিকল্প নেই।’

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ বহাল থাকবে, যার সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন করবে নির্বাচন কমিশন।’

এর আগে উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে উদ্বোধক হিসাবে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ভোটের জন্য নয়, উন্নয়ন করছেন দেশের মানুষের জন্য। যার ধারাবাহিকতায় দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় উন্নয়ন কাজ দেখতে এখানে আসা তার।

এলজিআরডি মন্ত্রী আরো বলেন, এই চরফ্যাশরনে যে উন্নয়ন হয়েছে তা দুই’শ বছরেও বিএনপি করতে পারবে না। বিএনপি বলে, আওয়ামী লীগ ভোটে হারবে ৫০টি আসনও পাবে না। তারা ত্রিশটি আসন পাবে কিনা দেখার বিষয়।

চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে উপজেলা চোরম্যান জয়নাল আবেদিন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লা আল ইসলাম জ্যাকব, হাবিবে মিল্লাত মুন্না এমপি, এলজিআরডি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ।

এছাড়াও মন্ত্রীরা ভোলার লালমোহন ও ভোলা সদর উপজেলার বাংলাবাজারে পৃথক ২টি জনসভায় বক্তব্য রাখেন। বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি ত্রিশটি আসন পাবে কিনা দেখার বিষয় : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭