ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে আওয়ামী লীগকে তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের ফোন জব্দ

বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদন্ড

  • আপডেট সময় : ০৬:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি নেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ রবিউল আলম রবিসহ ১০ জনকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
দশ বছর আগে বেআইনী সমাবেশ এবং নাশকতার অভিযোগে করা রাজধানীর কলাবাগান থানার মামলায় তাদের এ কারাদন্ড দেয়া হয়।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন। এক ধারায় দুই বছর ও আরেক ধারায় ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। রায়ে কারাদন্ডের পাশাপাশি তাদের দুই ধারায় মোট ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও দুই মাসের সাজা দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।
২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় ৪ থেকে ৫ টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসময় আসামি সিরাজুল ইসলামের নেতৃত্ব ৪০ থেকে ৫০ জন ছুটাছুটি করতে থাকেন। এ ঘটনায় কলাবাগান থানার উপপরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদি হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হারুন উর রশিদ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদন্ড

আপডেট সময় : ০৬:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩