ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরস্কের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক চুক্তিতে অনুমোদন লিবিয়ার পার্লামেন্টের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত শুটারগান ও কার্তুজ উদ্ধার কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর উপকারিতা ও পুষ্টিগুণ ধুনটে আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা, লক্ষ্যমাত্রা বৃদ্ধি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১২:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
  • / 347
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবর্ক অর্পনের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
পুষ্পস্তবক অর্পণের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর এক চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, মন্ত্রীপরিষদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, কূটনীতিকবৃন্দ এবং সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে আরেকটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
জাতি আজ ৪৮তম বিজয় দিবস পালন করছে। এ দিনটি এদেশের মানুষের কাছে সবচেয়ে মূল্যবান। দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ এই দিনে পাকিস্তানী দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়।
৪৭ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ৩০ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে জন্মলাভ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮