ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ৮০ লাখের বেশি

  • আপডেট সময় : ০১:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • / 203
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সারা পৃথিবীতে মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়ালো ১৮ মিলিয়ন। রোববার রাত ১০টা ৪০মিনিটের হিসাব মোতাবেক এই তথ্য প্রকাশ করেছে এএফপি।

বর্তমানে মোট করোনায় আক্রান্ত মানুষর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ১১ হাজার ৭৬৩ জন। তথ্য জানাচ্ছে, শেষ ৪ দিনে ১০ লাখেরও বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে।

জানা যাচ্ছে, মোট যত সংখ্যক সংক্রমণ ধরা পরেছে, তার অর্ধেকের বেশি সংক্রমণ ধরা পড়েছে আমেরিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান এলাকায়।

বর্তমানে সারা বিশ্বে করোনার দাপটে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে আমেরিকা। সেখানে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। আমেরিকায় মোট মৃত্যু হয়েছে, ১ লাখ ৫৪ হাজার মানুষের।

এরপরেই করোনা হানায় দ্বিতীয় স্থানে ব্রাজিল। সেখানে আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৩৩ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ৯৪ হাজারেরও বেশি। এরপরেই তৃতীয় স্থানে ভারত। সাড়ে ১৭ লাখের বেশি সংক্রমণ নিয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে ৩৭ হাজারের বেশি মানুষের।

পরিসংখ্যান অনুযায়ী বিশ্বজুড়ে মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৯৪১ জনের।

বিভিন্ন দেশের কাছ থেকে সংগ্রহ করা তথ্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই এই সংখ্যাগুলি সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ৮০ লাখের বেশি

আপডেট সময় : ০১:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০