ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্বে করোনায় আক্রান্ত ৫৯ কোটি ৮৮ লাখ ছাড়াল

  • আপডেট সময় : ০২:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বের বিভিন্ন অংশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৮৮ লাখ ছাড়াল।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৮৮ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৪ লাখ ৬৬ হাজার ৩৬৭ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ৭৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৬৪ হাজার ৭৮০ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৮৬৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ২০৬ জনে।

বাংলোদেশ পরিস্থিতি

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১৭০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৯ হাজার ৬০৪ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময় শনাক্তের হার ৩.৫২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৩৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.১৪ শতাংশ।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বে করোনায় আক্রান্ত ৫৯ কোটি ৮৮ লাখ ছাড়াল

আপডেট সময় : ০২:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২