ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারো বাড়ছে

  • আপডেট সময় : ১১:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সারা বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত হওয়া রোগীর সংখ্যা আবারো বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৮৫০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২০০।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮৬ হাজার ৩৮৯ জন। যা আগের দিনের তুলনায় বেড়েছে ৪০ হাজারের বেশি।

বিশ্বে কারোনায় মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটার জানায়, বিশ্বজুড়ে করোনায় এযাবত শনাক্ত হয়েছে ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৯১১ জন। তাদের মধ্যে মারা গেছে ৬৪ লাখ ৮০ হাজার ১২৮ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৯৪৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে এক লাখ ৯৪ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৩১৭ জন।

যুক্তরাষ্ট্রে নতুন করে শনাক্ত হয়েছে ৮০ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ৩৫৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়ে। এর পর বিভিন্ন দেশে করোনা ছড়াতে থাকায় ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারো বাড়ছে

আপডেট সময় : ১১:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২