ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে : চমস্কি

  • আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন রাজনৈতিক ভাষ্যকার, ভাষাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি বলেছেন, বিশ্ব দ্রুত পরমাণু বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই বিপর্যয় এড়ানো যাবে না। এই বিপর্যয়ের পেছনে জলবায়ু ও অন্য সমস্যাগুলোর যৌক্তিক সমাধানে বিশ্ব নেতাদের ব্যর্থতার কারণটি সক্রিয় রয়েছে।

গতকাল রুশ গণমাধ্যম আরটি-কে দেয়া সাক্ষাৎকারে চমস্কি এসব কথা বলেছেন।

এ সময় তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ‘ডুমস ডে ক্লক’ মধ্যরাতের দিকে এগিয়ে গেছে যা মানবতার বিলুপ্তির ইঙ্গিত দেয়। এই ক্লককে বিশ্ব মানবতার পরমাণু বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

অ্যারিযোনা বিশ্ববিদ্যালয়ের ভাষা তত্ত্বের প্রফেসর নোয়াম চমস্কি বলেন, মানবতার জন্য প্রধান হুমকি হচ্ছে- তাদের সামনে পরমাণু যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকি রয়েছে। এছাড়া, জলবায়ু বিপর্যয়েরও ঝুঁকি রয়েছে।

তিনি বিশ্বে গণতান্ত্রিক শক্তির পতনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে গুরুত্ব সহকারে যৌক্তিক আলোচনা হওয়া জরুরি। চমস্কি বলেন, গত কয়েক বছর ধরে এই তিনটি বিষয়েরই অবনতি হয়েছে। এজন্য যে বিপর্যয় নেমে আসবে তা দ্রুতই ঘটবে এবং এড়ানো যাবে না।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার বলেছেন, যারা ইউক্রেনে রাশিয়ার পরাজয় দেখতে চায় তাদের ভুলে গেলে চলবে না যে, একটি পরমাণু শক্তিধর দেশ প্রচলিত যুদ্ধে হেরে গেলে তা পরমাণু যুদ্ধের সূচনা করতে পারে। মেদভেদেভের এই বক্তব্যের পর নোয়াম চমস্কি সম্ভাব্য পরমাণু বিপর্যয়ের কথা বললেন।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে : চমস্কি

আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩