ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫১২, মৃত্যু ৪ জনের জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরালো পররাষ্ট্র মন্ত্রণালয় আইএসপিআর: সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড নিরাপত্তা ঘটনায় করে রুহুল কবির রিজভী: আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত নিরাপত্তাশঙ্কার মধ্যেও ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামে বিমান সাজেকে গোলাগুলি: ২৯৩৩ পর্যটককে নিরাপদে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী নাটোরে ৯০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইরানে বড় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইশরাক: পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল শেরপুরের শ্রীবরদীতে উদ্ধার অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

বৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে তাঁর সরকারী সফর শেষে আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার লন্ডন থেকে টেলিফোনে সংবাদ সংস্থা বাসসকে একথা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চলমান মেডিকেল চিকিৎসা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন।’ তিনি বলেন, গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে একটি সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়- আগামী বুধবার বিকেল ৬টা ২০ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বিমানটির বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

শনিবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সভায় শেখ হাসিনা বলেন, তাঁর বাম চোখে একটি অস্ত্রপচার করা হয়েছে এবং এজন্য তাঁকে সাবধানে চলাফেরা করতে হচ্ছে।

তিনি বলেন,‘আগামী ৫ আগস্ট চিকিৎসকের সঙ্গে আমার দেখা করার কথা রয়েছে যেখানে তাঁরা আমার চোখ আবার পরীক্ষা করে দেখবেন। তাঁরা আমার চশমার পাওয়ার নির্ধারণ করবেন এবং তখন আমি দেশে ফিরবো।’

‘যেহেতু বাংলাদেশ বিমানে আমি দেশে ফিরবো, তাই বুধবার দেশের উদ্দেশ্যে যাত্রা করবো’, যোগ করেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র মতে, ঢাকা-লন্ডন রুটে বৃহস্পতিবার বিমানের কোন ফ্লাইট নেই।

ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘দুত সম্মেলনে’ যোগদান এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী ১৯ জুলাই লন্ডন পৌঁছেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪০:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯