ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বেগম খালেদা জিয়া বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করছেন : ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় : ০৩:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনীতি ডেস্কঃ  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে দেশ অস্থিতিশীল করার নীলনকশা তৈরি করছেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া সেখানে বসে বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করছেন। এমনকি তিনি ইসলামি স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর প্রতিনিধিদের সাথেও যোগাযোগ করছেন।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমির মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি জঙ্গিবাদী সংগঠন রয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ছাড়াও বিএনপি জোটে বেশ কয়েকটি দল রয়েছে যে দলের নেতা-কর্মীরা আফগানিস্তানসহ বিভিন্ন দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

ড. হাছান বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ২০ দলীয় জোটের ওই শরিকরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়েছিল। তারাই দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়ে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছিল।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অনেক আগেই তার রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। কানাডার ফেডারেল কোর্টের রায়ের মাধ্যমে তা পরিষ্কার হয়ে গেছে।

হাছান মাহমুদ আইএস প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার জন্য অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।

জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও কৃষক লীগ নেতা এম এ করিম।

সূত্রঃ বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেগম খালেদা জিয়া বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করছেন : ড. হাছান মাহমুদ

আপডেট সময় : ০৩:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭