ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ভারত ও চীনের প্রতি যে আহ্বান জানালেন ক্যাডরি সিমসন

  • আপডেট সময় : ১১:৫১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয়ার যে উদ্যোগ শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেন নিয়েছে তাতে যোগ দেয়ার জন্য ভারত ও চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

ইইউ’র জ্বালানি বিষয়ক কমিশনার ক্যাডরি সিমসন শনিবার ব্রাসেলসে এ আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়া যখন ইউক্রেনে যুদ্ধ করছে তখন মস্কোর হাতে জ্বালানি বিক্রির অতিরিক্ত অর্থ তুলে দেয়া সমীচীন হবে না।

জি-সেভেন শুক্রবার রাশিয়ার তেলের জন্য একটি সর্বোচ্চ দাম বেধে দিতে সম্মত হয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যয় করার জন্য রাশিয়ার আর্থিক উৎস সীমিত করে দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে দাম বেধে দিতে সম্মত হলেও ঠিক কতো ডলারে এ দাম নির্ধারণ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, রাশিয়ার দুই বৃহত্তম অংশীদার চীন ও ভারত জি-সেভেনের এই সিদ্ধান্ত মানা দূরে থাক, দেশ দুটি রাশিয়ার ওপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর মস্কোর কাছ থেকে তেল কেনা বাড়িয়ে দিয়েছে। ভারত ও চীনকে কম দামে তেল দিচ্ছে রাশিয়া।

এদিকে রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, জি-সেভেনের ঠিক করে দেয়া দর যারা মেনে চলবে মস্কো তাদের কাছে তেল বিক্রি করবে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যেসব কোম্পানি তেলের দামের ক্ষেত্রে সীমারেখা চাপিয়ে দেবে তারা রাশিয়ার তেল পাবে না। আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানকে নিয়ে জি-সেভেন গোষ্ঠী গঠিত।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর আগেই বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যায়। এর ফলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে দেশটির তেল বিক্রির পরিমাণ কমে গেলেও উচ্চমূল্যের কারণে মস্কোর বৈদেশিক আয় ঠিক থাকে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত ও চীনের প্রতি যে আহ্বান জানালেন ক্যাডরি সিমসন

আপডেট সময় : ১১:৫১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২