ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি

ভুল চিকিৎসায় শাবি কর্মকর্তার মৃত্যু : বিক্ষুব্ধ সহকর্মীরা

  • আপডেট সময় : ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরীর আখালীয়ায় বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরা হাসপাতালে ভুল চিকিৎসায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা সাহেদ আহমেদের মৃত্যুর অভিযোগ তুলে এর বিচার চেয়েছেন বিক্ষুব্ধ সহকর্মীরা।
বিক্ষুব্ধরা আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাবিপ্রবি’র প্রধান ফটক থেকে মাউন্ট এডোরা হাসাপাতালের দিকে মানববন্ধন কর্মসূচী নিয়ে এগিয়ে যায়। পরে হাসাপাতলের সামনের সড়কে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি করে তারা। এতে সলেট সুনামগঞ্জ সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা মাউন্ট এডোরা হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিলের দাবিও জানিয়েছে।
মানববন্ধনে শাবিপ্রবি’র প্রায় দু’শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেছেন। এ সময় তাদের হাতে মাউন্ট এডোরার চিকিৎসকের বিচার দাবিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়।
প্ল্যাকার্ডের লেখা রয়েছে- ‘চিকিৎসার নামে কসাইখানা বন্ধ কর করতে হবে’, ‘বিচার চাই, বিচার চাই, মাউন্ট এডোরার বিচার চাই’ ইত্যাদি।
এর আগে সিলেট নগরীর বেসরকারি হাসপাতাল মাউন্ড এডোরায় হাসপাতালের নাকে ত্রুটিপূর্ণ চিকিৎসায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সাহেদ আহমদের (৪০) মৃত্যুর অভিযোগ উঠে। তার সহকর্মীদের অভিযোগ- ওই হাসপাতাল কর্তৃপক্ষ সাহেদের চিকিৎসায় কালক্ষেপণ করেছে। এজন্য তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে সাহেদের মৃত্যু হয় বলে জানান শাবির কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম। সাহেদ আহমেদ শাবির নিরাপত্তা শাখার প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুল চিকিৎসায় শাবি কর্মকর্তার মৃত্যু : বিক্ষুব্ধ সহকর্মীরা

আপডেট সময় : ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪